শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি: [২] রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] সোমবার (১০ জুন) বিকালে দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য জানান। 

[৪] এর আগে দুর্নীতির দায়ে রোববার (০৯ জুন) দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর-০১।

[৫] দুদকের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, 'গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্যেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া উক্ত সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লাখ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।

[৬] অন্যদিকে ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সি.সি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবরণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব কারণে নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (০১) ধারায় দুদক মামলাটি দায়ের করে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়