শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের গল্পের আসরে বিজয়ীদেরকে স্বর্ণপদক প্রদান

রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): [২] শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় শ্রীনগর স্টেডিয়ামে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ গল্পের আসর অনুষ্ঠিত হয়। 

[৩] শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ। 

[৪] এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন খান। 

[৫] এ সময় উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়