শিরোনাম
◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ যে কারণে নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় নবম টাঙ্গাইলের ইরাম

আরমান কবীর, টাঙ্গাইল: [২] এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলের জাতীয় মেধাক্রমে সারা দেশে নবম হয়েছেন টাঙ্গাইলের ছেলে ইরাম আহনাফ খোশনবীশ (১৮)। ভর্তি পরীক্ষায় তিনি ৮৯ দশমিক ৭৫ নম্বর পেয়ে নবম স্থান অর্জন করতে সক্ষম হন।

[৩] ইরাম আহনাফ খোশনবীশ টাঙ্গাইল পৌরসভার দক্ষিণ থানাপাড়ার ব্যাংকার আতিকুর রহমান খোশনবীশ ও ব্যাংকার ফরিদা ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান। তিনি প্রয়াত ব্যাংকার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান খোশনবীশের নাতি।

[৪] ইরাম আহনাফ খোশনবীশ ২০২১ সালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি পাস করেন। ২০২৩ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। তার এমন সাফল্যে পরিবার, এলাকাবাসী ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

[৫] এমবিবিএস ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকারী ইরাম বলেন, এ এক স্বপ্নের মতো অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমার জন্য দোয়া করবেন।

[৬]  একমাত্র সন্তান ইরাম এর জন্য দোয়া চেয়েছেন পিতা আতিকুর রহমান খোশনবীশ। তিনি বলেন, আমার ছেলে ছোট বেলা থেকেই মেধাবী। তার এই ফলাফলে আমিসহ আমার পরিবার আনন্দিত।

[৭] উল্লেখ্য, এর আগে রবিবার (১১ফেব্রুয়ারি) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ