শিরোনাম
◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে তারাপুরে চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ও বাগানের জায়গা থেকে দোকান উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চা শ্রমিকরা তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রী ঘোষিত বেতনের বকেয়া পুরো টাকা তারা পাননি। এছাড়া গত দুই সপ্তাহের বেতনও বাকি। বেতন প্রদানের দাবি জানালে বাগানের ম্যানেজার তাদের হুমকি-ধমকি দেন।

তারা আরও বলেন, তারাপুর চা বাগানের কিছু জায়গায় অবৈধভাবে ৩টি দোকানকোটা নির্মাণ করেছেন ম্যানেজার। সেগুলো শিগগিরই উচ্ছেদ করতে হবে।
এই দুই দাবিতে তারাপুর বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছেন না বলে জানা গেছে।

তারাপুর বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী জানান, শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ রেখেছেন। সেজন্য তাদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের লক্ষ্যেই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, বেতন-ভাতা বকেয়া রয়েছে দাবি করে শ্রমিকরা আন্দোলন করছেন। এছাড়া চা বাগানের জায়গা থেকে দোকানকোটা উচ্ছেদের দাবিও জানাচ্ছেন তারা। এ বিষয়ে বৈঠক হবে।

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে সড়ক অবরোধ তুলে দেই। তারা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়