শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ মিয়ানমার নাগরিকসহ আটক ৫ দালাল

আটককৃত দালাল চক্র

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

আটক দালালরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলীর এলাকার দ্বীন ইসলাম (২৫) একই এলাকার মোহাম্মদ ইউনুছ (২৬) পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ জাহিদ (৩০) মোহাম্মদ জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে তারা চিকিৎসার জন্য নাফ নদী দিয়ে নৌকা করে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ জন্য দালালকে মাথাপিছু হিসাবে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। দালালেরা অন্যত্র নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে সাতটি শিশু,পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়