শিরোনাম
◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাসে সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে ২৮ জনের প্রাণহানি

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া): সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা এলাকায় ব্রড ও মিটার গেইজ রেললাইনে চলতি বছরের ১লা জানুয়ারী থেকে ২৫ মে মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নারী পুরুষসহ ২৮ জনের প্রাণহানি ঘটেছে। ট্রেনে কাটা পড়ে প্রাণ হানির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এসব ব্যক্তিদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৫০ বছর। আত্মহত্যা, অসাবধানতাবশত লাইন পাড়াপাড় ও রেললাইন ধরে হেটে মুঠোফোন ব্যবহার ট্রেনে কেটে প্রাণহানির অন্যতম কারণ বলে রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে।

সান্তাহার জংশন স্টেশন থেকে উত্তরে দিনাজপুর জেলার হিলি স্টেশন, দক্ষিণে নাটোর জেলারমালঞ্চি স্টেশন এবং পূর্বে বগুড়া জেলার সোনাতলা স্টেশন পর্যন্ত সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা এলাকার সীমানা। এই সীমানায় রেললাইনের উভয় পাশের ১০ মিটার পর্যন্ত রেলওয়ে থানার আওতাভুক্ত। এই ১০ মিটারের মধ্যে যে কোন দুর্ঘটনা, মৃত্যুসহ অন্যান্য অপরাধ দেখভালের দায়িত্ব¡ সান্তাহার রেলওয়ে থানা পুলিশের। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ শনাক্তকরন, দাফন ও সংকার নিয়ে রয়েছে পুলিশের নানা সমস্যার অভিযোগ।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানায়, সান্তাহার রেলওয়ে থানার আওতায় সান্তাহার জংশন স্টেশন থেকে নাটোরের মালঞ্চি স্টেশনের দুরত্ব প্রায় ৬০ কিলেমিটার, দিনাজপুর জেলার হিলি স্টেশনের দূরত্ব ৬৫ কিলোমিটার এবং বগুড়ার সোনাতলা স্টেশনের দূরত্ব ৭২ কিলোমিটার। এই বিশাল এলাকা দেখভাল করা অল্প সংখ্যক পুলিশের জন্য অত্যন্ত কঠিন কাজ।

আরো বলেন, এছাড়া একটি মরদেহ দাফনের জন্য রেলওয়ের বরাদ্দমাত্র ১২০০ টাকা, যা অপ্রতুল। এছাড়া মরদেহ বহনের জন্য কোন লাশবাহী গাড়ী বরাদ্দ নেই। দূর থেকে মরদেহ বহন করে আনা আমাদের জন্য নেক ব্যয় সাপেক্ষ্য হয়ে যায়। অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করা থেকে দাফন করা পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকে। এজন্য এই খাতে বরাদ্দ বাড়ানোসহ লাশবাহী গাড়ী থাকা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়