শিরোনাম
◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি হয়ে উঠলেন বিসিবি একাদশের হয়ে মাঠে নামা তরুণ লেগ স্পিনার মোহাম্মদ হোসাইন। বয়স এখনো ১৯ পেরোয়নি, অথচ ক্যারিবীয় ব্যাটারদের ঘূর্ণির জালে আটকে নিজের সামর্থ্যের জানান দিলেন অনূর্ধ্ব-১৯ দলের এই স্পিনার। ক্যারিবীয়দের হারানো ৬ উইকেটের চারটিই গিয়েছে তাঁর ঝুলিতে। --- ডেইলি ক্রিকেট

দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিসিবি একাদশ ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং যোগ করেন ৮৩ রান। ৩৫ বলে ৪০ রান করা কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার অনিক দেব বর্মন।

৭৮ বলে ৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ক্যাম্পবেল। তেগনারায়ন চন্দরপল ৩১ রান করে রান আউট হলে শুরু হয় হোসাইনের ঘূর্ণি জাদু। মিড-অন দিয়ে খেলতে গিয়ে শামীম পাটোয়ারীর দুর্দান্ত ক্যাচে পরিণত হতে হন কাভেম হজ। এরপর নিজের ফিরতি ক্যাচে জশুয়া ডা সিলভাকে ফেরান হোসাইন।

হোসাইনের বলের পরের শিকার হন আমির জাঙ্গু। জাকের আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে ৬৮ বলে ৪৪ রান করেন তিনি। একই ওভারে জশুয়া বিশপকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তরুণ এই লেগ স্পিনার।

শেষ পর্যন্ত ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয় ম্যাচ। ১২.২ ওভারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হোসাইন। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

  • সর্বশেষ