শিরোনাম
◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় মাইকিং, আটক ১

নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে এ প্রচার চালানো হয়।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচার চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান। পাশাপাশি অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে আদাব ও শুভেচ্ছা জানান। এরপর প্রচারে দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে প্রচার শেষ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘খুনি হাসিনাকে দেশে ফেরাতে দিনের বেলায় জনবহুল এলাকায় এভাবে প্রকাশ্যে মাইকিং করা হলো। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের পুলিশ সদস্যরা বড় বড় পদে বহাল থাকায় পতিত আওয়ামী লীগ এ সাহস দেখিয়েছে। এর দায় মান্দা থানার ওসি এড়াতে পারেন না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে মান্দার ওসি তাঁর চেয়ারে থাকার যোগ্যতা হারাবেন।’

এ বিষয়ে মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা ১৪ বছর বয়সী এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার মূলহোতা আওয়ামী লীগ নেতা টিপুকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ