শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল ও নারীসহ আটক ৪

বাংলাদেশ- ভারত সীমান্ত

বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবধৈভাবে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২ জন নারী  ও ২ জন পুরুষ।

মঙ্গলবার (২৩ মে) রাতে চৌগাছা উপজেলার বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে অভিযান চলিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের হাবিব মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩২), একই উপজেলার জামরিল ডাঙ্গা গ্রামের মৃত হারান শেখের মেয়ে মলিনা বেগম (৩৬), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আওলিয়াবাদ গ্রামের মৃত হানিফ শেখের মেয়ে লাইলা বিবি (৩৫) এবং পাচারকারি দালাল যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)।

মামলার নথি সূত্রে জানাগেছে, ‘বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বিনা পাসফোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দ্যেশে পুড়াপাড়ার রবিউল ইসলামের বাড়িতে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছেন। সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে ২ জন নারী ও ১ পুরুষকে উদ্ধার করা হয় এবং এসময় বাড়ির মালিক পাচারকারি দালাল রবিউল ইসলামকে আটক করা হয়।

বিজির দাবি তারা সবাই অবধৈভাবে সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলো। আটককৃতরা জানিয়েছে, দালাল চক্র তাদের অবৈভাবে সীমন্ত পার করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধাবার যশোর আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়