শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৮:১১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বিএনপির সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

রাজশাহী

মঈন উদ্দিন, রাজশাহী: আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের কারণে তারা আগে থেকেই নেতাকর্মীরা রাজশাহীতে আসছেন।  তবে এখনও কাউকে মাঠে প্রবেশ করতে দেখা যায়নি। তারা বিএনপি পার্টি অফিসে ও ভাড়া করা কমিউনিট সেন্টারগুলোতে থাকছেন।

আগামী ৩ ডিসেম্বর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে  সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এরপরই দলটি ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশ করবে। এরই মধ্যে ৮ শর্তে রাজশাহী সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। প্রতিটি বিভাগীয় সমাবেশের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে বাস ও গণপরিবহন।  তাই আগে থেকেই নেতাকর্মীরা ছুটে আসছেন রাজশাহীতে। বুধবার সাকল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলাগুলো তেতাকর্মীরা রাজশাহীতে প্রবেশ করেছে।

বুধবার বিকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে এসেছেন ইনতিয়াজ আহমেদসহ এক সাথে ১০ জন। তিনি বলেন, বাস তো বন্ধ হয়ে যাবে তাই চলে এসিছি। এখন বিএনপি অফিসে যাচ্ছি। সন্ধায় মাঠে যাবে। সেখানেই থাকবো।

বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা থেকে এসেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, বিরোধী দল অবোরধ বা হরতাল দেয় শুনেছি। কিন্তু এখন তো সরকারই হরতাল দিচ্ছে। তাই আগেই চলে এসেছি।

সাইফুল বলেন, সাথে করে চিড়া মুড়ি ও গুড় নিয়ে এসেছি। আজকেই মাঠে যাবো। সেখানে এসব খেয়ে থাকা শুরু করবো।

বিএনপির সামাবেশ উপলেক্ষে এসেছেন মাজহার হোসেন। তিনি বলেন, আমার নামেও মামলা দেওয়া হয়েছে। এছাড়ও কাল থেকেই বাস বন্ধ। তাই আজকেই চলে এসেছি।  এখন পার্টি অফিসেই আছি। এখানেই থাকবো। বিকেলে মাঠে যাবে।

এবিষয়ে রাজশাহী বিভাগীয় জনসভার সমনবয়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মাদ্রাসা মাঠ ১ ডিসেম্বররের আগে ব্যাবহার করতে দিবো না। আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টার ভাড়া করে ছিলাম। কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা তাদের হুমকি দিয়েছে গ্রেপ্তারের। আজকের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ আসবে। আমার চেষ্টা করছি তারদের বিভিন্ন স্থানে রাখতে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মানুষ পদ্মা নদীর শ্রেতের মতই আসবে। আজকের রাত্রিতেই সেটি প্রমান হয়ে যবে।  ১৫ লাক্ষ মানুষ এই সমাবেশ আসবে।

মিনু বলেন, আমরা রাজশাহীর মানুষ অতিথী পরায়ন। প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের নেতাকর্মীদের স্থান দিবে। নিজেরা না খেয়ে হলেও তারা তাদের খেতে দিবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়