শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সংসদ সদস্যের দূর্গাপূজা পরিদর্শন

কিশোরগঞ্জে সংসদ সদস্যের দূর্গাপূজা পরিদর্শন

খাদেমুল মোরসালিন, কিশোরগঞ্জ (নীলফামারী) : জেলার কিশোরগঞ্জ উপজেলার কয়েকটি দূর্গাপূজার মন্দির পরিদর্শন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

সোমবার রাত ৯টার সময় তার নিজ বাড়ী উপজেলার মাগুড়া ইউনিয়নের পাড়ের হাট আক্কেলপুর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে দূর্গাপূজা পরিদর্শনের কাজ শুরু করেন।

মাগুড়া ইউনিয়নের পাড়ের হাট আক্কেলপুর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনের জন্য মন্দির প্রাঙ্গনে উপস্থিত হলে মন্দির কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম,মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাগুড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আখতারুজ্জামান মিঠু,এমপির বিশেষ সহকারী রায়হানুল আহসান রোমী ও পাড়েরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাতীয় পার্টির নেতা আব্দুল মজিদ ছোট প্রমূখ।

সংসদ সদস্য বলেন,সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দূর্গাউৎসব। এ উৎসবকে ঘিরে সরকার নিচ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি সকল কার্যক্রম সুষ্ঠ্যভাবে পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পার্টির প্রত্যেক নেতাকর্মীরা নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসাবে দূর্গাপূজা এলাকায় কাজ করছেন।

আমরা চাই প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় সকল অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আমরা সোচ্চার আছি। কেউ যাতে ধর্মীয় কোন অনুষ্ঠানে বাধার সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসন মাঠে কাজ করছে।

পরে তিনি নগদ অর্থ সহায়তা দিয়ে ও মন্দিরের উন্নয়ন কাজের জন্য আগামীতে বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্দিরস্থান ত্যাগ করেন। 

  • সর্বশেষ