শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই। শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে শীঘ্রই অশান্ত গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথাও জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন।

এরপরও বাহিনীর সদস্যরা গুলি না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। গোপালগঞ্জে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না। শিগগিরই সেখানকার পরিস্থিতি শান্ত করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সবকিছু আইনের মাধ্যমে করা হবে। তবে সরকারের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব সংবাদ বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় কম গুরুত্ব পাচ্ছে। আবার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার পাচ্ছে। প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও কিছু পেইজ পরিচালনা কারী সাংবাদিক আছে, তারা অপপ্রচার করেন। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

Advertisement

ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ভোলার মানুষ যেমন ভাগ্যবান, তেমনি বাংলাদেশের মানুষও ভাগ্যবান। ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

এছাড়াও ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু অথবা সড়ক পথ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে। এই সরকারের আমলেই এর যেকোন একটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ সামিম আহমেদ,  পুলিশ সুপার মো শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাসুল আলম প্রুমখ।

  • সর্বশেষ