শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও সাইবার সুরক্ষা আইন সক্রান্ত দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) ও যুবলীগ কর্মী টিপু সুলতান (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে নিসরুল হামিদ ফুতু, একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে শাহিনুর রহমান মুন্টি ও মৃত আবুল হোসেনের ছেলে টিপু সুলতান।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের  ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেয়।

এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে অজ্ঞাতসহ ২৫০ জনের নামে একটি নাশকতা মামলা দায়ের হয়। সেই মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টিকে এবং চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এবং আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় যুবলীগের সক্রিয় কর্মী টিপু সুলতারকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ