শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিভিন্ন চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় মদ, ২.৪৩ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের সিরাপ ও ট্যাবলেট। এ ছাড়া ৭টি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ, ৪টি ভারতীয় গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, অস্ত্র ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নটি দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে। সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং স্পিডবোট ও নৌকার সাহায্যে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ, আনসার-ভিডিপি এবং জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ