শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক, উদ্বিগ্ন পরিবার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক। গত ১৪ নভেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পাঁচ দিন পার হলেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মোঃ মোমিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্লাল একজন মানসিক প্রতিবন্ধী এবং তাঁর সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বাড়ি থেকে বের হওয়ার পর বিল্লাল আর ফিরে না আসায় আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় নিখোঁজের বাবা মোঃ মোমিন হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নিখোঁজ যুবককে দ্রুত খুঁজে বের করে উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিখোঁজ প্রতিবন্ধী বিল্লালের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ