শিরোনাম
◈ বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য সুখবর, ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫০০ নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে চুরি, সন্ধ্যায় উদ্ধার পুলিশের সেই টহল গাড়ি

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য পুরোনো একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তারা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর নির্ধারিত স্থানে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিনের বেলায় পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ