শিরোনাম
◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণকাজ অসমাপ্ত রেখেই বিলের চাপ, না পেয়ে প্রকৌশলীকে মারধর করলেন ঠিকাদার

নীলফামারীতে কাজ শেষ হওয়ার আগেই একাডেমিক ভবন নির্মাণের চূড়ান্ত বিল পরিশোধে অস্বীকৃতি জানানোয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলীকে ঘুসি মেরেছেন এক ঠিকাদার।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদার মিঠু শেখ (৪৩) নীলফামারী পৌরসভার শাহিপাড়া এলাকার বাদল শেখের ছেলে। তিনি মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী। লালমনিরহাটের এসএস এন্টারপ্রাইজ নামে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের সাব-ঠিকাদারি নেন।

প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় চারতলা ভিত্তিসহ একতলা ভবন নির্মাণের কথা রয়েছে।

Advertisement

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মিঠু ওই ভবন নির্মাণকাজের বিপরীতে চলতি বিল হিসেবে ১ কোটি ১৭ লাখ টাকা পেয়েছেন। তবে কাজ শেষ না হলেও গত কয়েকদিন ধরে তিনি বারবার চূড়ান্ত বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন।’

হাজেরুল ইসলাম বলেন, ‘আজ সকালে মিঠু আমার অফিসে এসে চূড়ান্ত বিল অনুমোদন করে দিতে বলেন। কাজ শেষ না হওয়ায় বিল দিতে অস্বীকৃতি জানালে মিঠু আমাকে ঘুসি মারেন।’

মিঠুর বিরুদ্ধে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন হাজেরুল ইসলাম।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।’

  • সর্বশেষ