শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার

চিত্তরঞ্জন সাহা চিতু : চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক এলাকার নদী থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

উদ্ধার হওয়া শিশুটির নাম আরওয়া মাহমুদ (৫)। সে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার বাসিন্দা মাহমুদ হাসানের মেয়ে। তার মা ফারহানা বিথী চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী পুলিশ পার্ক এলাকায় কয়েকজন ব্যক্তি ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তাঁরা নদীর স্রোতে একটি শিশুকে ভেসে যেতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত নদীতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

শিশুটির মা ফারহানা বিথী জানান, সকালে তিনি বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। তার সন্তান অত্যন্ত চঞ্চল। কখন সে স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেছে, তা তিনি বুঝতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায়। পরে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

  • সর্বশেষ