শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বেপরোয়া বন্যহাতির পাল, ফসল বাঁচাতে আধা-পাকা ধান কাটছে কৃষক

তপু সরকার হারুন শেরপুরঃ শেরপুরের গারো পাহাড় এলাকায় নানামুখী পদক্ষেপ নিয়েও এ অঞ্চলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বন্যহাতির পালকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্য হাতির বিরোধ বাড়ছে দিনে দিনে। এ এলাকায় গত ১৪ বছরে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ৪৬ জনের। আর মানবসৃষ্ট বিভিন্ন কারণে হাতি মারা পড়েছে ৪৪টি।

বিচরণস্থল কমে যাওয়ায় খাবারের সন্ধানে লোকালয়, রাস্তায় ও ফসলি খেতে নেমে আসছে হাতির পাল। বিশেষ করে কাঁঠাল ও ধান পাকার মৌসুমে এ বিচরণ বাড়ছে। ফসল ও ঘরবাড়ি বাঁচাতে হাতির সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের। মারা পড়ছে হাতি ও মানুষ উভয়েই। ক্ষয়ক্ষতি হচ্ছে সম্পদের। গত এক সপ্তাহে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় প্রায় ৩০ বিঘা জমির ফসল বিনষ্ট করেছে বন্য হাতির দল আর এ অবস্থায় আধা পাকা কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছে স্থানীয় কৃষকরা।

হাতি-মানুষের এই দ্বন্দ্ব নিরসনে কোটি কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন, সচেতনতামূলক প্রচার, সরকারিভাবে ফসল ও জানমালের ক্ষতিপূরণ প্রদান, এআই ক্যামেরা স্থাপন এবং হাতির খাদ্যোপযোগী বৃক্ষ রোপণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতেও মিলছে না প্রত্যাশিত সুফল। বন বিভাগ বলছেন, গারো পাহাড়ে অবৈধ দখল ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে চলাচলে বিঘ্নসহ খাদ্য ও পানিসংকটের কারণে বার বার লোকালয়ে আসছে হাতি।

মোঃ কাউছার হোসেন, বিট কর্মকর্তা মধুটিলা রেঞ্জ, বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের নিরূপণ করে আমরা ফসলের ক্ষতির টাকা প্রদান করে থাকি এছাড়া ইআরটি(এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের দ্বারা মানুষকে বুঝিয়ে হাতিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে।

  • সর্বশেষ