শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর  

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নিতে পারবেন শুধু সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এ উৎসবে প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমবেত হন। তবে এবারের রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন।

তিনি জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।

সুন্দরবনে প্রবেশে বন বিভাগের কঠোর নির্দেশনা

Advertisement

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাস উৎসবে যাওয়ার জন্য শুধু সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পাবেন। পুণ্যার্থীদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে এবং বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।

উৎসবে অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ অনুমতির জন্য আবেদন করতে হবে। অনুমোদিত নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের নির্ধারিত চেকপোস্ট ছাড়া সুন্দরবনের অন্য কোনো স্থানে লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।

নিরাপত্তা ও বনজ সম্পদ রক্ষায় নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।

বন বিভাগের নির্দেশনা মেনে নির্ধারিত নৌপথে চলাচল, দিনের আলোতে যাতায়াত এবং চেকপোস্টের নিয়ম অনুসরণের মাধ্যমে এবারের রাস উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অনুমোদিত পাঁচটি নৌপথের প্রথমটি হলো বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ হয়ে দুবলার চর। পঞ্চম পথ বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। প্রত্যেকে পছন্দ অনুযায়ী একটি পথ ব্যবহার করতে পারবেন।

বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে অবস্থানকালে তা সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া নৌযান ও পুণ্যস্নানস্থলে বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

সুন্দরবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ। বনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ বছরও রাসমেলা হবে না। শুধু পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই আলোরকোলে যেতে পারবেন।

দুবলার চরের আলোরকোল সংরক্ষিত বনাঞ্চল। ২০১৯ সালে ১০ থেকে ১২ নভেম্বর রাসমেলা হওয়ার কথা ছিল। তবে ওই বছরের ১০ নভেম্বর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানায় সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ করে দেয় বন বিভাগ। ফলে ওই বছর রাসমেলা অনুষ্ঠিত হয়নি। তবে মেলা উদ্‌যাপন কমিটির সদস্যরা সেখানে গিয়ে পূজা ও স্নান করেন।

বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে রাসমেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়াতেন। বন বিভাগের জনবল কম থাকায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সেখানে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ