শিরোনাম
◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড়ে বাঁশ ঝাঁড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৫জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার করেছে চাঁপাপুর ক্যাম্পের পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের তারকা গ্রামের জনৈক সামাদ আলীর পুকুর পাড়ে জুয়া খেলার সময় টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির পুর্বসিংড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে ছবেদ আলী, তারতা পালপাড়ার বিমল চন্দ্র পালের ছেলে বিনয় চন্দ্র পাল, উপেন্দ্র নাথ পালের ছেলে রঘুনাথ পাল, শরৎ চন্দ্র পালের ছেলে সনাতন চন্দ্র পাল, আড়াইল গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে রতন বর্মন।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত  রাতে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের তারতা পালপাড়া গ্রামে জনৈক সামাদ আলীর পুকুর পাড়ে বাঁশ ঝাঁড়ে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের মাধ্যমে উল্লেখিত স্থানে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে পেশাদারী ৫জন জুয়াড়িকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ১ হাজার ৮৬০ টাকা, মোমবাতি, এক সেট প্লেয়িং কার্ড (তাস), ৫টি মোবাইল সেট, ৫টি গ্যাস লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা রুজু করে গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ