শিরোনাম
◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে ফেসবুক পোস্ট শেয়ারের জেরে ব্যবসায়ী গ্রেপ্তার  

আরমান কবীর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান ও তার পিএস সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করার অভিযোগে টাঙ্গাইলের বাসাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাদল মিয়াকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিল বাজারস্থ বাদল মিয়ার নিজস্ব অফিস থেকে তাকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(১)/২৭(১) ধারায় মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেছে, বাদল মিয়াকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত বাদল মিয়াকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

এই মামলার বাদি টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার মো. ইবাদুল ইসলাম। 

মামলার সূত্রে জানা যায়,জনৈক তানভীর আহসান সুমন - “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল” গ্রুপে এআই দিয়ে তৈরি করা মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট করেন। সেখানে লেখা ছিল “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তিনি একজন মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। তার অপসারণ চাই।”

মামলার ২ নম্বর আসামী শাহাদাত মিয়া - উক্ত পোস্টটি নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেন।
মামলার ৩ নম্বর আসামী বাদল মিয়ার বিরুদ্ধে - পিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি দিয়ে “সখিপুর এবং দেশবিদেশের নিউজ” পেইজের পোস্ট শেয়ার করার অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারকৃত বাদল মিয়া বাসাইল উপজেলার কাশিল দক্ষিণ পাড়ার মৃত শাহজাহান মিয়ার ছেলে। তিনি বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই এবং মেসার্স বাদল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। ব্যবসায়িক অঙ্গণে তার সুনাম রয়েছে।

গ্রেপ্তার প্রসঙ্গে কাশিল এলাকার ছানোয়ার হোসেন খান, কামরুজ্জামান মিয়া বিপুলসহ এলাকাবাসী বলেন, “বাদল মিয়ার একক প্রচেষ্টায় কাশিলে চায়না ফিডের কারখানা হয়েছে। এতে ৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। ইউনিয়নের নাকাসিমে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুত প্রকল্পের কাজ চলছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামও একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন।

বাসাইল থানার ওসি মো. আলমগীর কবীর বলেন, “সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সুপারিশ রয়েছে। তিনি আমাকে কয়েকবার কল দিয়েছেন।”

মামলার বাদি মো. ইবাদুল ইসলাম বলেন, “আমি সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ মামলাটি করেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। যারা ফেসবুকে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেই আমার প্রতিবাদ।”

মন্ত্রী এড. আহমেদ আযম খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই গ্রেপ্তারের ঘটনায় বাসাইল-সখীপুরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ