শিরোনাম
◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু: তানিয়ার গলায় দুটি দাগ, স্বামী পুলিশ হেফাজতে

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় তানিয়া কামাল নিহাত (২০) নামে এক ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত যৌতুক ও উপহারসামগ্রীর দাবিতে তানিয়ার ওপর তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। সর্বশেষ গত ঈদে কাপড়চোপড় ও উপহার দেওয়ার পরও সম্প্রতি আবারও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয়, যা পূরণ করতে না পারায় তাঁর ওপর নির্যাতন চরম আকার ধারণ করে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় শ্বশুরবাড়িতে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিরিয়ানি খাওয়ার পর ডায়রিয়াজনিত অসুস্থতার কথা দাবি করা হলেও নিহতের গলায় দুটি স্পষ্ট দাগ পাওয়া যাওয়ায় মৃত্যুর বিষয়টি গভীর রহস্যের সৃষ্টি করেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, "আমরা খবর পাওয়া মাত্রই নিহতের স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছি। শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রথমে ডায়রিয়ার মতো উপসর্গের কথা বলা হলেও, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় দুটি স্পষ্ট দাগ পাওয়া গেছে। একটি ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের এমন মৃত্যু অত্যন্ত সংবেদনশীল ও রহস্যজনক।

প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হবে এবং সেই অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ