শিরোনাম
◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সীমানা ঘেঁষে খড়বোঝাই গাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার প্রায় ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর মোড় থেকে ভেড়ামারার উদ্দেশে যাচ্ছিল খড়বোঝাই ভুটভুটিটি। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন থেকে গাড়িতে থাকা খড়ে আগুন ধরে যায়। এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব কিছু স্বাভাবিক আছে।

  • সর্বশেষ