শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ জেটিতে ইজিবাইকের ধাক্কায় পর্যটক নিহত  

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ইজিবাইকের (টমটম) ধাক্কায় আফরিন সুলতানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে মহেশখালীতে বেড়াতে এসে প্রাণ হারায় শিশুটি।

নিহত আফরিন সোলতানা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পর্যটক আল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় আফরিন। পরে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আফরিনের বাবা আল আমিন বলেন, সরকারি ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি। বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিশুকন্যাকে হারালাম।

ইজিবাইক চালকের নাম তাকিন। তিনি মহেশখালীর চরপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আজমের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।’

  • সর্বশেষ