শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইব্রেকারে রংপুরকে হারিয়ে গজারিয়া জিএসসি গোল্ডকাপে জয়ী গোপালগঞ্জ

​হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গজারিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি আয়োজিত ‘জিএসসি (GSC) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি। তারা পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে রংপুরের জয় স্পোর্টিং ক্লাবকে।

​শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত টুর্নামেন্টের এই ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় ছিল।

​খেলার ১৫ মিনিটে সোলেমান চিল্লার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ভাজন্দি সিকদার ফুটবল একাডেমিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ‘বেনজেমা’। তবে চমৎকার এক ফ্রি-কিক থেকে গোল করে জয় স্পোর্টিং ক্লাব রংপুরকে সমতায় ফেরান দাউদা। পরবর্তীতে এক দারুণ কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে রংপুরকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই দাউদাই।

​পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে গোপালগঞ্জের দলটি। অবশেষে সোলেমান কান্তের চমৎকার গোলে ২-২ সমতায় ফেরে ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৫-৪ ব্যবধানে রংপুরকে হারিয়ে শেষ হাসি হাসে গোপালগঞ্জের ক্লাবটি।

​ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএইচ (RH) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গজারিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হানিফ মন্ডল।

​এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাত্তার মন্ডল, মো. রেজাউল করিম নূরু মন্ডল, মো. আকতার হোসেন, নুর মোহাম্মদ টগর মন্ডল এবং সামচুল আলম বাবলুসহ স্থানীয় হাজারো ক্রীড়ামোদী দর্শক।

  • সর্বশেষ