শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসামি হলেন-আতর আলী শেখের ছেলে শিমুল হোসেন (৩৪), ফিরোজ শেখের ছেলে রাসেল (২৭) ও মুনজের আলীর মেয়ে মনোয়ারা খাতুন (৩৭)। তাদের বাড়ি মহেশপুরের যাদবপুর ও বলিদাপাড়া গ্রামে।

ঝিনাইদহ এসআরবির সিপিসি-২ কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ