শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগবতী ও চিত্রা নদী থেকে চায়না দুয়ারি জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র সংরক্ষণে ঝিনাইদহের কালিগঞ্জে বিভিন্ন নদীতে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জব্দকৃত এসব জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার। অভিযান শেষে উদ্ধারকৃত জালগুলো উপজেলা প্রশাসন ভবনের পাশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা।

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের বেগবতী নদী ও চিত্রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে দেশীয় প্রজাতির মাছ ও এর রেণু ধ্বংস রোধে প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী জামাল ইউনিয়নের তৈলকুপি, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের জমিদার বাড়ি সংলগ্ন, চাপালি পৌরসভা এলাকা ও এর আশপাশের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

  • সর্বশেষ