শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে সীমান্তবাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভালবার, ৩ রাউন্ড গুলি ও মটর সাইকেলসহ অবৈধ অস্ত্রধারী নাসিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

গ্রেপ্তারকৃত নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

advertisement

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, গত ২৭ সেপ্টেম্বর কাজিপুর থানা পুলিশ সীমান্তবাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করতে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের দেহে তল্লাশি চালায়। রাত ১টার দিকে দুজন আরোহীসহ একটি সন্দেহভাজন মটর সাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মটর সাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাত্ক্ষণিকভাবে মটর সাইকেল আরোহী নাসিমকে আটক করে দেহে তল্লাশি চালিয়ে কোমরে থাকা একটি রিভালবার ও ম্যাগজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এছাড়া তাদের ব্যবহ্নত ইয়ামাহা কোম্পানির এফজেড মটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯ (এফ) ধারায় কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক আসামীক গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ