শিরোনাম
◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয়

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না’; লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলীর ভিডিও ফাঁস

ভিডিওতে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নেব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’

‘আমি দুই কোটি টাকার নিচে নেব না’-লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারি বিল, ‘ক্রস আর্ম’ ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথন করতে শোনা যায়। রোববার রাতে ভিডিওটি ভাইরাল হয়।  

ভিডিওতে টাকা রাখা বা ফেরত দেওয়া নিয়েও কথোপকথন রয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘এই টাকাটা রাখব নাকি ফেরত দেব?’ এরপর টাকা রাখলে পরবর্তী সময়ে ফেরত দিতে পারবেন না-এমন কথাও শোনা যায়।

কথোপকথনে পিডিবির সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার নামও উঠে আসে। তিনি পিডিবির লাইনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে ভিডিওতে উল্লেখ করা হয়। বিভিন্ন প্রকল্পের মালামাল ও ‘ক্রস আর্ম’ সরবরাহ নিয়েও তাদের মধ্যে কথোপকথন শোনা যায়। এ ছাড়া ভিডিওতে বিভিন্ন ঠিকাদারের বিল আটকে রাখা, মালামালের হিসাব এবং বিল ছাড়ের বিষয়েও আলোচনা করতে শোনা যায়। একপর্যায়ে বিপুল অঙ্কের বিল আটকে রাখার দাবিও করা হয়।

advertisement

তবে ভাইরাল ভিডিওটির সময়, স্থান, রেকর্ডকারী ব্যক্তি, কথোপকথনে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় এবং পুরো বক্তব্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি সম্পাদিত কি না, কথোপকথনের সম্পূর্ণ অংশ কী এবং এতে উল্লেখ করা অর্থের অঙ্কের সঙ্গে বাস্তব কোনো লেনদেনের সম্পর্ক রয়েছে কি না-তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ