শিরোনাম
◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ছাড়াতে দুই কারবারিকে তিন দিনের তাবলিগে পাঠাল পুলিশ

মাদক কারবার থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়েছে।

কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলাল নামের ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তবে জামিনে মুক্ত হওয়ার পর তাঁরা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ স্থানীয়দের।

advertisement

এ পরিস্থিতিতে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাঁদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি আজিজুল ইসলাম আকাশ। এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের তাবলিগ শেষে গতকাল মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে ওই দুই ব্যক্তি কচুয়া থানায় গিয়ে ওসি আজিজুল ইসলাম আকাশের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা মাদক কারবার থেকে দূরে থাকার এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

advertisement

ওসি আজিজুল ইসলাম আকাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, তাঁরা এখন থেকে নিয়মিত নামাজ আদায় ও প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের এই ইতিবাচক পরিবর্তনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ওসি আজিজুল ইসলাম আকাশ বলেন, ‘শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাঁদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই, তাঁরা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।’

advertisement

পুলিশের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

  • সর্বশেষ