কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে ১জন নিহত এবং ১জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলাবার (১৪সেপ্টেম্বর) সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যুবরণকারি আজিজুল হক (৪৫) পুকুরিয়ার দক্ষিন চন্দ্রপুর চিন্মি ছড়া এলাকার মৃত আবদু ছোবাহানের পুত্র। সংসারে তার স্ত্রী ও ৫ছেলে রযেছে। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত ফরহাদ জমির (৩৮) একই এলাকার লেদু মিয়ার পুত্র। সে পুকুরিয়ার চাঁদপুর এলাকায় অবস্থিত সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল । তার সংমারে স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলাবার (১৪সেপ্টেম্বর) সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় একটি বাড়িতে রাজমিস্ত্রী কাজে লোহার কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে লাগলে তাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আজিজুল হক ও ফরহাদ জমির আহত হয়।
তখন স্থানীয় জনগন তাদের পুকুরিয়ার চাঁদপুর এলাকায় অবস্থিত সিবি হাসপাতালে নিয়ে। সেখানে আজিজুল হকের অবস্থা আশংকাজনক হলে তাকে আনোয়ারা হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তার মৃত্যু হয় ,পরে সেখান থেকে তার লাশের ময়না তদন্তের জন্য চমেকে প্রেরণ করা হলে ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে সুত্রে জানা যায় । আহত ফরহাদ জমির পুকুরিয়ার চাঁদপুর এলাকার সিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে সুত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকেব ছায়া নেমে এসেছে পরিবার পরিজনের মাঝে।
এ ব্যাপারে বাঁশখালীর রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই উক্যসিং মারমা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।