শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জেলা আ’ লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ গ্রেফতার

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডসমূহের প্রচার-প্রচারণা নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে উজ্জীবিত করে দলকে গোছানোর চেষ্টায় ছিলেন।

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন কোতোয়ালি মডেল থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

  • সর্বশেষ