শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও)

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপে কাচের জানালা ভাঙচুর । ছবি: সংগৃহীত

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।

আজ বুধবার রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে কাচের জানালা ভেঙে গেছে বলে জানা গেছে। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে কেউ ছিলেন না।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন আছে।

Advertisement

উল্লেখ্য, আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।

শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো এবং অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

এছাড়া সাকিবের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলাও রয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, সাকিবের মালিকানাধীন ‘এগ্রো ফার্ম’ ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। পরবর্তীতে ৪১ লাখ ৫০ হাজার টাকার দুটি চেক দেওয়া হলে পর্যাপ্ত তহবিল না থাকায় সেগুলো ডিশঅনার (ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত) হয়।

 

 

  • সর্বশেষ