শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হতাহত ৪

মিজান লিটন : চাঁদপুর সদরে জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো ৩জন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও বাইশপুরের মো. কবির (৪০)।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহত সকলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে অটোরিকশা চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয় বাসন্দিা ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর পরিবহনের বাসটি চাঁদপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে আলিকার দোকানের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। জৈনপুর বাসের কোন রোড পারমিট নেই। বাসটি ছোট হিসেবে অনেক ঝুঁকি নিয়ে দ্রুত চালায়। এই পরিবহনের সাথে প্রায় দুর্ঘনার শিকার হয় অন্য পরিবহন। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিন ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আহতদের চিকিৎসার চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়