শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় বৃষ্টিভেজা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৃষ্টিভেজা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের ভাষ্য, বাসটি ঢাকা ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথের শুরু থেকেই চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ আগে বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী চালককে ধীরগতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। তবে তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ করেন যাত্রীরা।

আহত যাত্রী দেবাশীষ ও খালেকসহ কয়েকজন জানান, টানা বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। এর মধ্যেই অতিরিক্ত গতিতে চলার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক ছেড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে চিৎকার-আর্তনাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করলেও স্থানীয়দের সহায়তায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়া এবং দ্রুতগতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়