শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ নয়, বাঁচুক প্রকৃতি : শ্রীমঙ্গলে অজগর উদ্ধারে সচেতনতার অনন্য নজির

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওড় এলাকায় ধানক্ষেত থেকে একটি অজগর সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক সচেতন ব্যক্তির মানবিক উদ্যোগে সাপটিকে হত্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল প্রায় ৮টায় হাইল হাওড়ে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় কৃষকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। এ সময় সাপটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো যোগাযোগ নম্বর না পাওয়ায় স্থানীয় কয়েকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

এমন পরিস্থিতিতে মুহিবুর রহমান নামে এক সচেতন ব্যক্তি উপস্থিত সবাইকে সাপটিকে হত্যা না করার অনুরোধ জানান। পরে তিনি অনেক খোঁজাখুঁজির পর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতনতা ও মানবিক উদ্যোগের প্রশংসা জানানো হয়। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, তাঁর সময়োপযোগী পদক্ষেপের কারণেই একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে।

উদ্ধার শেষে অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ