শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের মহাসড়কে দিনদুপুরে যাত্রীবাহি বাস থামিয়ে ডাকাতি : বিকাশের ৫৭ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ সহ আহত ৩

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফের দমদমিয়া এলাকায় যাত্রীবাহি একটি বাস থামিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। যেখানে বাসটিতে থাকা বিকাশের ৩ জন সেলসম্যানের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করা হয়েছে। এসময় ডাকাতের গুলি এবং মারধরে ৩ জন আহত হন।

রবিবার বেলা পৌনে দুইটার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরের ১৪ নম্বর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. আরমান (২৪), আহত অপর ২ জন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সকলেরই বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ৩ জনই বিকাশের টেকনাফ এজেন্সের ৩ জন সেলসম্যানে

বাসটির চাল, আহত ব্যক্তি এবং কয়েকজন যাত্রীর দেয়ার তথ্য মতে, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৪নম্বর ব্রীজ এলাকায় পৌঁছলে ডাকাতদল সড়কে পেরেক লাগানো গাছ রেখে অস্ত্রের মুখে বাসটির থামান। বাসে উঠেছে ডাকাতরা বিকাশ কোম্পানির তিন জনকে মারধর ও গুলি করে। এরপর তাদের কাছে রক্ষিত টাকা লুট করে বাস থেকে নেমে গুলি করতে করতে পশ্চিমের পাহাড়ে চলে যায়।

বাসে তাকে বিকাশের ওই ৩ সেলসম্যান বাস যোগে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা জানিয়েছেন, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে ৫৭ লাখ টাকা ছিল।

আহত বিকাশ কর্মী মো. আরমান বলেন, “ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। কারণ আমরা নগদ টাকা বহন করছি এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা আমার বোধগম্য নয়। এছাড়া ডাকাতরা গুলি ছুড়তে শুরু করার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি বলেন, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল এসেছে। বাসটা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টিম রয়েছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়