শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধী'র কোন ছাড় নেই সে যেই হোক, আইনের আওতায় আনতে হবে, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেলে রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শনিবারে (১ আগস্ট) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদে অফিসারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভার পর ঝিনাইদহ-৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন বলেন, ভুমিদস্যু ও নদী দখলকারী যত প্রভাবশালীই হোক তাকে উচ্ছেদ করে নদী দখলমুক্ত করতে হবে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আবুল বাসার, স্বাস্থ্য মন্ত্রালয়ের উপসচিব ও ফোরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিষ্টেট ওয়াজেদুর রহমান মহেশপুর ৫৮ বিজিবির সরকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান 
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ও ফোরামের কোষাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ সজিব, ফোরামের সদস্য তরিকুল ইসলাম, আব্দুল আজিজ, মহেশপুরের প্রবীন শিক্ষক এটিএম খাইরুল আনাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক ইন্জিনিয়ার মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপি নেতা ড. নান্নু মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর ওসি মেহেদী হাসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য বলেন, যে কোন মূল্যে মহেশপুর সীমান্ত সুরক্ষিত করতে হবে মানব পাচার, ধুর পাচার, সোনা চোরাচালান ও মাদক বন্ধ করতে হবে। 

তিনি মানব পাচারের যে সকল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দেন।

তিনি আরো বলেন মহেশপুরকে উন্নয়নের জন্য সকলে মিলে একযোগে কাজ করতে হবে। এসময় মহিলা এমপি ফাহিমা নাসরিন মুন্নি বলেন, মহেশপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এখানে পাঁচ ছয়টি নদী প্রবাহমান সকল নদী বিভিন্ন প্রভাবশালী মহলের দখলে চলে গেছে, এখন নদীগুলি খালে পরিণত হয়েছে। অনেকেই এই নদীতে পুকুর খনন করেছে।

তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সকলকে নির্দেশনা দেন। দখলদার যত প্রভাবশালী হোক নদী দখল মুক্ত করতে হবে এবং তাদেরকে উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, মহেশপুর উন্নয়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করবো। বর্তমান সরকার জনগণের সরকার, সেকারণে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা চত্বরে আসলে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে ভালাইপুর গ্রামে সাবেক এমপি সহিদল ইসলাম মাষ্টারের কবর জিয়ারত করেন।পরে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়