শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজৈরের ঈদগাঁওতে প্রাইভেট কারে পাচারকালে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজৈরের ঈদগাঁওতে প্রাইভেট কারে পাচারকালে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাচালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হল, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে নজির আহাম্মদ ( ৪৪) এবং বর্তমানে ঢাকার খিলক্ষেত থানার উত্তরপাড়ায় বসবাসকারি মৃত কিতাব আলীর ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। 

রিয়াজুল বখতিয়ারের আদি বাড়ী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সা এলাকায়।

Advertisement

আ. ম. ফারুক বলেন, শুক্রবার দুপুরে যানবাহন যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবরে র‍্যাবের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট কার সেখানে এলে থামানো হয়। পরে গাড়ীর চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদে পরস্পর বিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ীটি তল্লাশী চালানো হয়।

"এক পর্যায়ে গাড়ীতে থাকা দুইটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে বহন করা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। "

 র‍্যাবের এ কর্মকর্তা বলেন, " আটকদের মধ্যে নজির আহাম্মদ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে টেকনাফ সহ দেশের বিভিন্ন থানায় ৬ টির বেশী মামলা রয়েছে। আটক অপরজন তার সহযোগী। "

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

  • সর্বশেষ