শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০২:০৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলায় কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছয় বছর বয়সী ওই শিশুকে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত শহিদুল ইসলাম। পরে ঘরের ভেতর শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে সে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেস জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

  • সর্বশেষ