শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর উপকুলীয় সর‌লে মা‌ছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১ : গু‌লি‌বিদ্ধ অ‌নেকে, অপরাধী‌দের গ্রেপ্তা‌রে চল‌ছে পু‌লিশী অ‌ভিযান

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে  আহত হয়েছে ব‌লে স্থানীয় সু‌ত্রে জানা যায়। বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে শুক্রবার (৩১ জুলাই) ভোর রা‌তে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল, বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

এ‌তে নিহত হয়  মোহাম্মদ জিল্লুর রহমান (৩০), গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিল্লুর রহমান সরল ৩নং ওয়ার্ড মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও বেশ কয়জন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আ‌রো বেশ কয়জন আহত হ‌লেও তাদের পরিচয় এখনও নি‌শ্চিত করা যায়নি। বিগত দি‌নে অসংখ‌্যবার এ মা‌ছের ঘের নি‌য়ে হামলা মামলার ঘটনা ঘ‌টে। ফ‌লে তা‌দের অ‌নে‌কের বি‌রো‌দ্ধে মামলা থাকায় আহ‌তেরা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে না এ‌সে গোপ‌নে ব্যক্তিগত চি‌কিৎসা নি‌চ্ছে ব‌লে সু‌ত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের  প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্প‌তিবার দিবাগত গভীর রাতে (শুক্রবার (৩১ জুলাই) ভোর রা‌তে ) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে জেলা ও বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে ব‌লে পু‌লিশ জানায়। বর্তমা‌নে পু‌লি‌শের বি‌শেষ দল ঘটনাস্থ‌লে বি‌শেষ অ‌ভিযানসহ ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করা হ‌য়ে‌ছে ব‌লে জানান বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার।

  • সর্বশেষ