শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০২:৪৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার দেশের যেসব এলাকায় সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে গাছের ডালপালা ছাঁটাইয়ের এ কাজ পরিচালনা করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হলো— পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ কাজে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে গাছের ডালপালা কাটা হবে।

  • সর্বশেষ