শিরোনাম
◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘন্টা পর

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামি সাগরদাড়ি আপ ট্রেন দাড় করিয়ে নিখোঁজ হয়ে যায় চালক। তবে, এক ঘন্টা ৭ মিনিট পর ৭টা ১৫ মিনিটে চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্র শুরু করে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে। উত্তেজিত যাত্রিরা বিক্ষোভ করতে থাকে। যত্রীদের বিক্ষোভের পর নিরাপত্তার স্বার্থে স্টেশনের মাস্টার ও কর্মচারীরা গাঢাকা দেয়। পরে এক ঘন্টা ১০ মিনিট পর চালক ফিরে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের যাত্রী বাপ্পি নামের এক ছাত্র বলেন, আমার আগামিকাল শুক্রবার রাজশাহী বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। খুলনা থেকে এই ট্রেনে উঠেছি। আমি আজ না পৌছাতে পারলে পরীক্ষা দেব কি করে চিন্তায় আছি।

এ ঘন্টা পর ট্রেনের চালক মাহবুবুর রহমান ফিরলেও সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। তার কাছে নিখোঁজের কারন চানতে চাইলে কথা বলে ট্রেন স্টার্ট করে হুইসেল বাজাতে থাকে।

সাগরদাড়িঁ ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, আমি গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে বিকাল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌছায়। এরপর গাড়ির ক্লিয়ার দিলে ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি চালক গাড়ি রেখে চলে গেছে। তবে কি কারনে গাড়ি রেখে চলে গেছে তা বলতে পারেননি।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌছায়। নিয়মানুযায়ি ২ মিনিট দাড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয় কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে খোজাখুজি শুরু করা হয়। এক ঘন্টার অধিক সময় পর চালক ফিরে আসে এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়