শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালক আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলার সদরের হাজারীকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

আটক মোহাম্মদ সোহেল (২৭) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিক থেকে যানবাহন যোগে অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপ সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে পালিয়ে যায়। এতে পুলিশও গাড়ীটির গতিবিধি পক্ষবেক্ষণ শুরু করে।

“এক পর্যায়ে উপজেলা সদরের হাজারীকূল এলাকায় পুলিশ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। পরে গাড়ীটি তল্লাশীর সময় চালকের সিট সংলগ্ন পাদানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তাল, ১ টি ম্যাগজিন ও ৩ টি গুলি পাওয়া যায়। এসময় গাড়ীটির চালককে আটক করা হয়েছে। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

  • সর্বশেষ