শিরোনাম
◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী, আটক অভিযুক্ত

জুয়েল নাগ, মীরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী মোহাম্মদ রাসেলকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পেশায় পিকআপচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে স্ত্রী মনির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়।

বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, রাতের কোনো একসময় ঘুমন্ত রাসেলের হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী মনি। এতে রাসেল গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “পরকীয়ার জেরে পারিবারিক কলহের কারণে স্ত্রী তার স্বামীর বিশেষ অঙ্গে কোপ দিয়ে গুরুতর জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়