শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনই স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শাহমখদুম থানার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার গভীর রাতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রেখে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। তথ্য পাওয়ার পর পুলিশ কমিশনার তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং পুরো অভিযানের তদারকি করেন।

পরে পুলিশ কমিশনারের নির্দেশনায় এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকায় শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে আব্দুল কুদ্দুসের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

Advertisement

অভিযানে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা মো. আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানানো হয়।

অভিযানটির নেতৃত্ব দেন বায়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মহিউদ্দিন সোহাগ।

গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ