শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালু করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি সেবামূলক উদ্যোগের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে বিপুলসংখ্যক নারী আসেন। তাঁদের মধ্যে শিশু সন্তান নিয়ে আসা মায়েদের জন্য নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুযোগ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নারীদের ধর্মীয় অনুশীলনের সুবিধার্থে পৃথক নামাজের স্থান চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, নাগরিকবান্ধব সরকারি সেবা নিশ্চিত করতে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। সরকারি দপ্তরগুলোতে সেবাগ্রহীতাদের জন্য আরও মানবিক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম  বলেন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা নারী ও শিশুদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়নে প্রয়োজনভিত্তিক আরও উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর ফলে সেবাগ্রহণে আসা নারীরা আরও স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ