শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০২:৩৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ১৮২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক ৩

আজিজুল হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক হয়েছে। বুধবার(২৯ জুলায়) বিকালে বিজিবি র ্যাব এর যৌথ অভিযানে তাদেরকে মাদকসহ আটক করা হয়।

আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্টথানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩২) মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৩) ও মৃত বজলুর রহমানের ছেলে শাহিন (৩১)। 

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র নিয়মিত অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি এবং RAB এর যৌথ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজিবি অধিনায়ক আরো জানান যে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ