শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে ডাকাতির উদ্দেশ্যে মজুদ রাখা দেশিয় তৈরী তিনটি বন্দুক ও তিনটি দা উদ্ধার করেছে র‍্যাব

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে ডাকাতির উদ্দেশ্যে মজুদ রাখা দেশিয় তৈরী তিনটি বন্দুক ও তিনটি দা উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার সকাল সাড়ে ৬ টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোকয়াইঙ্গাকাটা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি বলেন, বুধবার সকালের রামুর থোয়াইঙ্গাকাটা এলাকায় জনৈক ব্যক্তি মো. শাহজাহানের বসত ঘরে পুকুরের পাশে পরিত্যক্ত স্থানে ডাকাতির উদ্দেশ্যে কিছু দেশিয় তৈরী অস্ত্র মজুদের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশী করে বসত ঘরের ঘেরাবেড়া সাথে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় দেশিয় তৈরী ৩ টি লম্বা বন্দুক ও ৩ টি দা।

এ ঘটনায় রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাবর এ কর্মকর্তা।

  • সর্বশেষ